বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টসের বলে জানা গেছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে বোয়ালী ব্রিজ এলাকায় আসার পর বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন অন্তত ২২ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুই নারী মারা যান।

বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম জানান, বাস-ট্রাক সংঘর্ষে তিনজন মারা গেছে। তাদের নামপরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এনএইচ