শনিবার দুপুরে হঠাৎ কয়েক সেকেন্ডের এই ভূকম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ধুবরি থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি অগভীর ছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে উৎপত্তিস্থলের আশপাশে এর তীব্রতা বেশি অনুভূত হয়। সাধারণত অগভীর ভূমিকম্প কাছাকাছি এলাকায় বেশি কম্পন সৃষ্টি করে, আর গভীর ভূমিকম্পের প্রভাব দূরবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে।

ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট ও আশপাশের বিভিন্ন

এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যায়। অনেকেই আকস্মিক কম্পনে আতঙ্কিত হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় পার্শ্ববর্তী দেশগুলোর ভূমিকম্পের প্রভাবও প্রায়ই অনুভূত হয়।

এস