রাজধানীর যাত্রাবাড়ীর আরবেন রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা সময় কাজ করে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার আরবেন রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে এনেছে।

অফিসার দেওয়ান বলেন, আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি পরিমাণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

এবিএস