শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করেন। কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলাম পাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে।

তার বন্ধুরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা কয়েকজন বন্ধু ডিসি পার্কের পুকুরে গোসলে নামেন। তারা পুকুরের একপাশ থেকে সাঁতরে আরেক পাশে যান। পরে পেছনে তাকিয়ে দেখেন কাওসার মাঝ বরাবর বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিচ্ছেন। এ অবস্থায় শাওন দ্রুত কাওসারকে টেনে তোলার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা দুজনেই তলিয়ে যান। পরে কাওসারকে ছেড়ে ওপরে উঠে আসেন শাওন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, পুকুরে ডুবে নিখোঁজের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এমএম