সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত তৃতীয় দিনের মতো এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় রংপুর মেডিকেল কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। রবিবার দ্বিতীয় দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, চকলেট দৌড় ও ব্যাঙ দৌড় অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধন এবং সুপ্ত প্রতিভা খুঁজে বের করার উদ্দেশ্যে প্রতিবছর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় তানযীমুল উম্মাহ মাদরাসা রংপুর শাখা, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা রংপুর শাখা, তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসা রংপুর শাখা, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা রংপুর হাজীপাড়া শাখা এবং তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা রংপুর শাখার প্রি-হিফজ সেকশনের শিক্ষার্থীরা এ বছর বিভিন্ন ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

29408b93-f84a-4897-8368-730fae2ddea1 (1)

খেলার উদ্বোধন করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও রংপুর জোনের প্রিন্সিপাল মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুবুর রহমান বেলাল। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর জোনের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মো. আলামিন হাসান ও জোনাল প্রশিক্ষক মুহা. সামসুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুবুর রহমান বেলাল উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের সন্তানদের তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসায় ভর্তি করিয়েছেন। এখানে তারা দুনিয়াবি শিক্ষার পাশাপাশি কুরআনের শিক্ষায় আলোকিত হবে এবং একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বিকশিত হওয়ার সুযোগ পাবে।

cd8995d4-77a7-4ddb-9420-a615a9e0fff7

তিনি আরও বলেন, নৈতিক গুণাবলীসম্পন্ন সন্তান আমাদের প্রয়োজন, যারা এ দেশে বসবাস করবে, দেশপ্রেম বুকে ধারণ করে বড় হবে এবং নিজের মধ্যে নৈতিকতার বিকাশ ঘটাবে। এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে শান্তির ধারা নেমে আসবে। তাছাড়া দেহ, আত্মা ও মনের সুসমন্বিত বিকাশ সাধন করতে পারে একমাত্র ইসলামী শিক্ষা।

এনএইচ