মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভোরে মহাসড়কের পাশে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড় করানো অবস্থায় ছিল। এ সময় একই দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ পেছনে থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল ব্যাহত হন। পরে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।
সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন দুর্ঘটনায় চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এনএইচ