রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় হেলমেট পরে গুলি চালানো যুবককে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে আনুষ্ঠানিকভাবে কেউ বিষয়টি স্বীকার করেননি।
সূত্র জানায়, বুধবার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ওয়ারী থেকে তাকে আটক করে।
জানা গেছে, তিনি বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় ছিলেন। তার অস্ত্রটিও জব্দ করা হয়।
এর আগে গত রোববার রাজধানীর টিকাটুলীর অভয়দাস লেনে নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় মাকসুদ আহমেদ নামের একজন বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করেন। মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। মামলার আসামিরা বিএনপির নেতাকর্মী। এ ঘটনায় বিএনপির পাঁচ কর্মীকে গ্রেফতার করে এক দিনের রিমান্ডে নেয়া হয়।
এএইচ





