বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ মামলায় খালাসের মাধ্যমে অবৈধ সম্পদ উপার্জনের দায়ে অভিযুক্ত বিচারক মোতাহার হোসেনের অভিযোগের অধিকতর অনুসন্ধানে তার দুই সহযোগী গানম্যান বাদল দেওয়ান ও ড্রাইভার সোহরাব হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকাল ১০টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক।
জিজ্ঞাসাবাদ করছেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক হারুনুর রশিদ।
এর আগে গত বৃহস্পতিবার বেলা ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সেগুনবাগিচার দুদক কার্যালয়ে মোতাহার হোসেনের দুই সাঁটলিপিকার আবুল হাসান ও নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ সময় হারুনুর রশিদ বলেন, মোতাহার হোসেনের বিরুদ্ধে কমিশনে অভিযোগ আসার পর তার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। তারই ধারাবাহিকতায় তার দুই সাঁটলিপিকার আবুল হাসান ও নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত ৮ জানুয়ারি বিচারকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান শুরুর আগেই অভিযুক্ত বিচারক মোতাহার হোসেন মালয়েশিয়া সফরে যান বলে জানান হারুন।
তদন্ত কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে বিচারকের অবৈধ সম্পদের অর্জনের বিষয়ে গুরুপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি বিচারক থাকাকালে বেশ কিছু ফ্ল্যাট ও জমির মালিক হয়েছেন। আর নিজ জেলা পাবনাতে অনেক জমি ক্রয় করেছেন। তাছাড়া তিনি অনেক বিলাসবহুল জীবন যাপন করতেন বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের আবুল হাসান জানান, দুদক আমার কাছে বিচারক মোতাহার হোসেনের সর্ম্পেক জিজ্ঞাসাবাদ করেছে। কমিশন তার চাকরির মেয়াদ, জীবনযাপন ও সম্পেদর পরিমাণ সর্ম্পকে জানতে চেয়েছে। আমি আমার পক্ষ থেকে যা জানানোর তা কমিশনেক জানিয়েছি।
ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি.কম) // জিই
বিচারকের ড্রাইভার ও গানম্যানকে দুদকের জিজ্ঞাসাবাদ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ মামলায় খালাসের মাধ্যমে অবৈধ সম্পদ উপার্জনের দায়ে অভিযুক্ত বিচারক মোতাহার হোসেনের অভিযোগের অধিকতর অনুসন্ধানে তার দুই সহযোগী গানম্যান বাদল দেওয়ান ও ড্রাইভার সোহরাব হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিচার প্রশাসনে বড় রদবদল একযোগে ৯৯ বিচারককে বদলি
বিচার প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে।
বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। এ বিষয়ে পরিপত্র জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
নুসরাত হত্যা মামলা বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ হাইকোর্টের
বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় নির্বিচারে সব আসামিকে ফাঁসির রায় দেওয়ায় ফেনীর তৎকালীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ওই সময়ের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনালের বিচারকরা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোপন বন্দিশালা পরিদর্শনের পর এবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সদর দফতরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
র্যাবের ‘আয়নাঘর’ ঘুরে দেখলেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন দল
রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে অবস্থিত আলোচিত বন্দিশালা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও প্রসিকিউশন দল।
















