বিচারপতিদের অপসারণের (অভিসংশন) ক্ষমতা সংসদের হাতে দেওয়ার বিরুদ্ধে আগামী ৪ সেপ্টেম্বর বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি।

সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে জ্যেষ্ঠ আইনজীবীদের দ্বিতীয় দিনের মতো মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

খন্দকার মাহবুব জানান, আগামী ৩ সেপ্টেম্বর বৃহত্তর পরিসরে আবারও সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবীদের সাথে মতবিনিময় করা হবে। এরপর ৪ সেপ্টেম্বর আইনজীবী সমিতির সাধারণ সভা শেষে অভিসংশন আইনের বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

খন্দকার মাহবুব বলেন,উচ্চআদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রস্তাবটি দলীয় করণের জন্যই। এটি একটি অশুভ প্রচেষ্টা। ১৯৭৪ সালেও তারা বিচার বিভাগকে প্রশাসনের আওতায় নিয়েছিল। আবারও একই প্রচেষ্ট চালাচ্ছে।

তিনি বলেন,বিচার বিভাগকে কুক্ষিগত ও বিচারপতিদের ভয়ভীতির মধ্যে রাখার জন্য এ অশুভ প্রচেষ্টা চালাচ্ছে সরকার।

তিনি আরও বলেন, সরকারের এ হীন প্রচেষ্টার বিরুদ্ধে জন্য দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আন্দোলন করবে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায়   মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন,অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার,অ্যাডভোকেট রেজাউল করিম প্রমুখ।  

প্রসঙ্গত,অভিসংশন আইনের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি নির্ধারণের জন্য সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ধারাবাহিক ভাবে জ্যেষ্ঠ আইনজীবীও সাবেক সভাপতি এবং সম্পাদকদের সঙ্গেও মতবিনিময় করে আসছে।

ঢাকা,কেএ, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ