দল হিসেবে জামায়াতের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন তদন্ত সংস্থা জমা দিয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তা জমা দেয়া হয়।
তদন্ত শুরু হওয়ার ৭ মাস পর গত মঙ্গলবার তা চূড়ান্ত করে সংস্থাটি।
সেদিনই এ মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার দুপুরে তা প্রসিকিউশনে জমা দেওয়া হয়।
এ মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়া হয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এদিকে, প্রসিকিউশনের কার্যালয়ে দুপুর দেড়টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
[b]ঢাকা, ২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]