নাশকতার অভিযেগে রমনা থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভগের চেম্বার বিচারপতি।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে নো-অর্ডার করেন। এই আদেশের ফলে রিজভীর জামিন আদেশ বহাল রইল এবং কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মো: জহিরুল ইসলাম সুমন।
এর আগে গত ১৩ অক্টোবর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপাতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিজভীর জামিন মঞ্জুর করেন।
আজ চেম্বার আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন জহিরুল ইসলাম সুমন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
নাশকতার অভিযোগে ২০১৫ সালের ১৮ জানুয়ারি রিবভীর বিরুদ্ধে রমানা থানায় এ মামলা করা হয় । এ ছাড়াও তার বিরুদ্ধে আরও ৫ টি মামলা ছিল তার বিরুদ্ধে। এসব মামলায় জামিন নিতে চলতি বছরের ১৮ আগস্ট তিনি আত্মসমর্পন করেন। ওই দিন বিচারিক আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে করাগারে পাঠানো হয়। এখনো তিনি কারাগারে রয়েছেন।
এর আগে গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে নাশকতার অভিযোগে করা পৃথক পাঁচটি মামলায় রুহুল কবির রিজভী হাইকোর্ট থেকে জামিন পান।
পরে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে গেলে ‘নো অর্ডার’ আসে। ফলে রিজভীর জামিন বহাল থাকে। এখন তার মুক্তিতে বাধা নেই বলে জানান আইনজীবী।
এসএম





