যাবজ্জীবন কারাদণ্ডে মাদক ব্যবসায়ীমাদক ব্যবসার অপরাধে নীলফামারীতে এক মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে আদালত সাথে রয়েছে জরিমানা ও।
নীলফামারি জেলার সৈয়দপুরে হারিজ উদ্দিন (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার বিকেল তিনটার দিকে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাহবুবুল আলম এ রায় দেন।
আসামির আরও বিভিন্ন সময়ের মাদক তৎপরতার ব্যাপারে আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত হারিজ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উত্তর সালন্দার গ্রামের বাসিন্দা।
বিভন্ন সময়ে আসামির বিরোদ্ধে এই অভিযোগের প্রমাণ পাওয়া যায়। সেই সূত্র ধরে ২০১১ সালের ২৮ অক্টোবর রাতে হারিজ চোরাই পথে ভারতীয় সীমান্ত থেকে ১৬ লিটার ফেন্সিডিল এনে নীলফামারীর সৈয়দপুরে বিক্রি করছিলেন বলে জানা যায়। তখন সৈয়দুপর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর সৈয়দপুর শহরের গোয়ালপাড়া মহল্লা থেকে হারিজকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে। ওই রাতেই হারিজের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা হয়। দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
উল্লেখ্য যে, নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আজিজুল ইসলাম প্রামাণিক রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
এমআইএস।





