বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ (সোমবার) বকশিবাজারের বিশেষ আদালতে হাজিরা দিতে যাচ্ছেন না।

স্বাস্থ্যগত কারণে তিনি দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে পারছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

এই আদালতে বর্তমানে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার চলছে।

খালেদা জিয়ার উপস্থিতিগত ৩ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। বাকি জেরার জন্য ১০ আগস্ট দিন ধার্য করে আদালত।

এমকে