অবৈধ সম্পদ অর্জনের মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে বেকসুর খালাস দিয়ে ঘোষিত হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রায়ে নিম্ন আদালতের সাজা বাতিল করে দেয়া হয়েছে।

এর আগে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। রায়ে মায়ার আপিল হাইকোর্টে পুনরায় শুনানি করে নিষ্পত্তির আদেশ দেয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘এ অবস্থায় সংবিধান অনুযায়ী মায়ার সংসদ সদস্য পদ থাকা উচিৎ নয়। এ বিষয়টি নিয়ে সংসদে বড় পরিসরে আলোচনা হতে পারে।’

জেআই