চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলামসহ গ্রেফতার ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলী মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জামায়াতের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু মামলার নথিপত্র উপস্থাপন না করায় আদালত আগামী রবিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
একই সঙ্গে মহানগর জামায়াতের আমির শামসুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাবিবুর রহমানকে জেলকোড অনুযায়ী কারাগারে সুযোগ-সুবিধা দেওয়ারও আদেশ দেন।
আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার।
সোমবার গভীর রাতে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেন।
মঙ্গলবার দুপুরে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম।
এর আগে সোমবার বিকেলে নগরীর দেওয়ানবাজার এলাকায় জামায়াতের কার্যালয় থেকে জামায়াতের মহানগর শীর্ষ পর্যায়ের ২১ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আ জ ম ওবায়দুল্লাহ, প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাবিবুর রহমান, দক্ষিণ জেলা জামায়াত কার্যালয়ের কর্মচারী মো. মাঈনুদ্দিন ও নগর জামায়াতের কার্যালয়ের কর্মচারী আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম বন্দরের কর্মচারী আবদুল হাকিম, বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের (বিসিএসআইআর) কর্মচারী এবিএম মনিরুজ্জামান, জামায়াত কার্যালয়ের মসজিদের মুয়াজ্জিন মো. সেলিম উদ্দিন, নগর জামায়াতের সদস্য জাকির হোসেন, ডা. সৈয়দ মো. আলম, আইয়ূব আলী, আবদুল মতিন, পতেঙ্গা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আবদুল মোতালেব, ইসলামিয়া একাডেমির কর্মচারী সিদ্দিকুর রহমান, দেওয়ানবাজার ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক শাহ আলম, দেওয়ানবাজার মসজিদের খাদেম ইব্রাহিম, জামায়াতের সদস্য তৌহিদুল আলম, আবুল হাশেম ও ফারুক আজম।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
চট্টগ্রামে আটক জামায়াত নেতারা কারাগারে
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলামসহ গ্রেফতার ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলী মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।





