মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় সুইজারল্যান্ডের একটি প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
সুইজারল্যান্ডের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রেটো রেংগলি। প্রতিনিধিদলে আরও ছিলেন কাউন্সেলর ও রাজনৈতিক, অর্থনৈতিক এবং যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী।
জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।
বৈঠকে জামায়াতের প্রতিনিধিরা সংসদীয় কার্যক্রম নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি প্রধান বিরোধী দল হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন তারা।
এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সংলাপ, গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগের গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়।
এমএম





