জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার সকালে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাকিয়া পারভীন শুনানি শেষে এ আদেশ দেন। আলালের পক্ষে অ্যাডভোকেট তহিদুল ইসলাম জামিনের আবেদন করেন।
হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৫ অক্টোবর সংগঠনটির ৬৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
পরে ওই দিন রাতে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাসুদ শিকদার বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এআর





