যশোরের পুটখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শার্শা উপজেলা যুবদলের সহসভাপতি হবিবুর রহমান হবিকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই ৬ অপহরণকারীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটকের সত্যতা নিশ্চিত করে ডিএমপি উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গত মঙ্গলবার রাজধানীর কমলাপুর এলাকা থেকে হবিকে অপহরণ করা হয়।
পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর মুগদা থেকে হবিকে উদ্ধার করা হয়। এঘটনায় ৬ অপহরণকারীকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।
এবিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।
জেইউ/ এআর





