অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে আটক যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে রাজধানীর গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।   

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টা ৩২ মিনিটে র‌্যাবের প্রহরায় একটি সাদা মাইক্রোবাসে করে তাকে থানায় নিয়ে আসা হয়। খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মাদক, মানিল্ডারিং ও অস্ত্র আইনে ৩ মামলা দায়ের করা হয়েছে।

এর আগে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া এইসব তথ্য নিশ্চিত করে বলেন, “খালেদ মাহমুদের বিরুদ্ধে তিনটি  মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। গুলশান থানায় অস্ত্র মামলা ও মতিঝিল থানায় মাদক মামলা করা হবে। এছাড়া তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে আরেকটি মামলা দায়ের করা হবে।”

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবের যে ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটক করা হয় সেই ক্লাবের মালিক ছিলেন যুবলীগের এই নেতা। গুলশান-২-এর নিজ বাসা থেকে তাকে আটক করে র‌্যাব।

এমবি