বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী আহমেদকে চার মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তিনটি মামলায় এ আদেশ দেন।
অপরদিকে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ একটি মামলায় এ আদেশ দেন।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রাগিব রউফ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সেলিম।
জয়নুল আবেদীন বলেন, এ জামিন আদেশের ফলে তার জামিনে কোন বাধা থাকলো না। তবে খন্দকার মাহবুব হোসেনের মতো গোপনে শ্যোন আরেষ্ট দেখালে ভিন্ন কথা।
মতিঝিল থানায় দুইটি ও শাহবাগ থানায় একটি ও রমনা থানায় একটি মামলায় তার বিরুদ্ধে গাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুরের অভিযোগ আনা হয়।
গত ৩০ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় অফিসের কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।
ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি.কম) // জিই
অপরাধ
৪ মামলায় রিজভীর ৬ মাসের জামিন
বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী আহমেদকে চার মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তিনটি মামলায় এ আদেশ দেন। অপরদিকে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ একটি মামলায় এ আদেশ দেন।





