আদালত অবমাননার অভিযোগে ইংরেজি দৈনিক নিউএজের বিশেষ প্রতিবেদন বিষয়ক সম্পাদক বৃটিশ নাগরিক ডেভিড বার্গম্যানকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এজন্য তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ টাকা অনাদায়ে তাকে সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

এ বছর ১৮ ফেব্রুয়ারী সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ বার্গম্যানের নামে একটি পিটিশন দায়ের করেন। তা হল , 'ট্রাইবুনালের উল্লেখিত ১৯৭১ সালের  মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ মানুষ এবং ২ লাখ নারীর ইজ্জত লুন্ঠনের পরিসংখ্যানটি সম্পূর্ন ভুল বলে দাবি করেছেন বার্গম্যান।'

এ মামলাটির কার্যক্রম শুরু হয় ১৭ এপ্রিল, মামলার আইনজীবী হলেন মিজান সাঈদ। তিনি বলেন,'২০১১ সালের ১১ নভেম্বর ও ২০১৩ সালের ২৮ জানুয়ারী বার্গম্যান তার কলামে ট্রাইবুনাল এবং ট্রইবুনালের সদস্যদের  সম্মান হেয় করে লেখা লিখেছেন।'

ইআর