রাজধানীর কাকরাইল মসজিদ থেকে ২৪ মুসল্লিকে আটক করেছে রমনা থানা পুলিশ।

বৃস্পতিবার রাতে ওই মসজিদের কমিটির অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

রমনা থানার এসআই কামরুল ইসলাম জানান, মসজিদ কমিটির বিরুদ্ধে লিফলেট বিতরণের সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ ওই ২৪ জনকে আটক করে।

চুয়ান্ন ধারায় আটক দেখিয়ে শুক্রবার বেলা দেড়টার দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

জেইউ/ এআর