যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ইউনিট-১ থেকে মুক্তি পান তিনি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ইউনিট-১ এর জেল সুপার আমজাদ হোসেন ডন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ৬৩ জন সঙ্গীসহ ধানমণ্ডি থেকে আটক হয়ে কাশিমপুর কারাগারে দীর্ঘদিন অন্তরীণ ছিলেন।
কেএইচ





