এবার হত্যার হুমকি দেয়া হয়েছে ওয়াকার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে।

গতকাল রোববার রাত ৯টা ৯মিনিটে মোবাইল এসএমএসের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়া হয়।
মোবাইল মেসেজে তাকে জানানো হয়, ‘প্রস্তুত থাকো, পরবর্তী টার্গেট তুমি’ (Be prepared… Next target you..)

এ সম্পর্কে বাপ্পাদিত্য বসুর সাথে কথা হলে তিনি টাইমনিউজবিডি’কে জানান, গতকাল রাত ৯টা ৯ মিনিটে আমাকে মোবাইলে মেসেজের মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। এজন্য আমি খুবই অসস্থিতে রয়েছি কখন কি হয়।

বাপ্পাদিপ্ত বলেন, মোবাইলে যে এসএমএস’টি এসেছে তার কোন নাম্বার নেই। গভার্নমেন্ট অথবা অপারেটর কোম্পানি থেকে যেমন নাম্বার ছাড়া মেসেজ আসে।

তিনি আরো জানান, গতকালের হুমকির বিষয়ে আমি লালবাগ থানায় জিডি করেছি এবং গোয়েন্দা বিভাগকে জানিয়েছি। গত ৯ বছরে আমাকে অনেকবার হত্যার হুমকি দেয়া হয়েছে। এজন্য আমি লালবাগ ও শাহবাগ থানায় কয়েকটি জিডি করেছি।

উল্লেখ্য, ৩১ অক্টোবর রাজধানীর শা্হবাগে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা এবং লালমাটিয়ার শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।

১ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টার দিকে সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদকে মোবাইল এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

প্রকাশক ফরিদ আহমেদ জানান, রোববার সকালে ১০ টা ২৭ মিনিটে ০১৭১২৪২৫০০৮ নম্বর থেকে একটি ক্ষুদে বার্তা আসে। যেখানে লেখা আছে ‘নাস্তিকদের অনেক বই ছেপেছ তুমি। তোমার অনেক পাপ। মৃত্যুর জন্য প্রস্তুত হও!’ ক্ষুদে বার্তা শেষে লেখা আছে- ‘আল-আহরার, ইউকে’।

প্রকাশক ফরিদ আহমেদ জানান, হত্যার হুমকি পাওয়ার পর জীবন নিয়ে শঙ্কায় রয়েছি। এ বিষয়ে থানা একটি সাধারণ ডায়েরি করবো।

এছাড়া ১ নভেম্বর গনমাধ্যমে ই-মেইল বার্তা পাঠিয়ে তসলিমা নাসরিন, আসিফ মহিউদ্দিন, আব্দুল মামুন (দাঁড়িপাল্লা দমাদম), সুষুপ্ত পাঠক, নির্ঝর মজুমদার (সুইডেন), শান্তনু আদীব (লন্ডন), কদর আলী, আজম খানসহ মোট ১৪ জনকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

ইআর