‘কিশোর গ্যাং’ প্রতিরোধের অভিযানে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শতাধিক তরুণকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে দুই ঘণ্টাব্যাপী অভিযানে তাদের আটক করা হয়। পরে আটকদের নিয়ে যাওয়া হয় হাতিরঝিল থানায়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার সালমান হাসান বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার হাতিরঝিলের বিভিন্ন এলাকায় যায় পুলিশ।

তিনি আরও বলেন, বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই অভিযান। এসময় মীরবাগ ও মধুবাগসহ কয়েকটি এলাকা থেকে সন্দেহভাজন বেশ কিছু কিশোর-তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। যাচাই-বাছাইয়ে যাদের অপরাধ সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের গ্রেফতার দেখানো হবে। বাকিদের ছেড়ে দেওয়া হবে।  

এমবি