হামিম গ্রুপের তৎকালীন পরিচালক ইসমাঈল হোসেনের ও দৈনিক সমকালের প্রকাশক একে আজাদের ছোট ভাই নুরুল ইসলাম রিফাত হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

অপরদিকে দুই জনকে সাজা থেকে খালাস দিয়েছেন সুপ্রিমকোর্টের এই আদালত।

বুধবার এই রায় দেন সুপ্রিম কোর্টের আপিলের জ্যেষ্ঠ বিচারপতি (সুরেন্দ্র কুমার সিনহা) এসকে সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন শামছু হাবিব বিদ্যুৎ,রুমান কার্জন, মানিক ও রাসেল কবীর। এছাড়া ওমর ফারুক রাসেলকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

আদালতে খালঅস পাওয়া আসামী ওমর ফারুকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অপর একজনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আ্বদুল মতিন খসুর।রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

১৯৯৭ সালের ১৭ জানুয়ারি রমজান মাসে ইফতারের আগে রিফাত কে বাসা থেকে ডেকে নেয় শামসুল হাব্বি ওরফে বিদ্যু। পরের দিন মহাখালীর রিফাত জাহাদ হোটেলের পেছনে রেললাইনে পাশে তার লাশ পাওয়া যায়।

ওই ঘটনায় ১৮ জানুয়ারি তার ভাই মো.ইসমাইল হোসেন ক্যান্টনমেন্ট থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। পরের বছরের ৭ জানুয়ারি ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

২০০৭ সালের ২১ জুন বিচারিক (নিন্ম) আদালত ৮ জনের যাবজ্জীবন দণ্ড দিয়ে রায় দেন। এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর সাজা দেয়।

এ রায়ের বিরুদ্ধে আপিলের পর ২০১০ সালের ১০ নভেম্বর হাইকোর্ট ৫ জনের সাজা বহাল রেখে তিন জনকে খালাস দেন। খালাসপ্রাপ্তরা হলেন, সরফরাজ, তাজউদ্দীন ও সেলিম খান।

হাইকোর্টে সাজাপ্রাপ্তরা আপিল করলে বুধবার আপিল বিভাগ একজনকে খালাস দিয়ে চার জনের সাজা বহাল রাখেন।

ঢাকা, কেএ, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ