ঢাকা জজ কোর্টের সামনের রাস্তায় পরপর ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ১০ থেকে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ ককটেল বিস্ফোরণে সকলের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং সবাই ছোটাছুটি করতে শুরু করে। চারদিক ধোঁয়ায় ঢেকে যায়।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

কেএইচ