কাফরুল ও বাড্ডা এলাকা থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে কাফরুল থেকে সালমা (৫০) ও বাড্ডা থেকে আসমা আক্তারের (২০) লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার উপপরিদর্শক সদানন্দ বৈদ্য জানান, স্টাফ কলেজের সামনের সড়ক থেকে সোমবার রাতে সালমার লাশ উদ্ধার করে পুলিশ।

পরে পরিবারের মাধ্যমে ফোন করে লাশের পরিচয় জানা যায়। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে বাড্ডা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, বাড্ডার ৮৫২ পোস্ট অফিস গলির একটি বাসা থেকে আসমা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

জেইউ/ এআর