রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়া থেকে বৃহস্পতিবার দুপুরে নাসির নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

খিলগাঁও থানার এসআই আরিফুল ইসলাম ঘটনাস্থল থেকে বলেন, 'রাতের কোন একসময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আমরা সুরতহাল রিপোর্ট সংগ্রহ করছি। পরে এ বিষয়ে আরো জানা যাবে'।

খিলগাঁও থানার ওসি মুস্তাফিজ ভূঁইয়া জানান, নিহতের বাড়ি নন্দিপাড়ায়। তবে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থাকতেন।

জেইউ/ এআর