রিমান্ড শেষে বিএনপির যুগ্ম মহাসচিব শাহজাহানসহ ৬ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার মহানগর হাকিম রাশেদ তালুকদার এ আদেশ দেন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি ভাটারা থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর, পুলিশের বাধা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকা থেকে র্যাতব শাহজাহানকে আটক করে।

 

জেএ