এক মহিলাসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া পজেরো গাড়ির চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর মিরপুর ও তুরাগ এলাকায় এ অভিযান চালায়।
পরে ডাকাতদের দেয়া তথ্যে ছিনতাই হওয়া পাজোরো গাড়ি ও চালকের লাশ তুরাগ এলাকা থেকে উদ্ধার করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এআই, জেএ





