রাজধানীর দক্ষিণখানের আশকোনায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় চুড়ান্ত অভিযান চালাচ্ছে সোয়াত ও পুলিশ, সেখানে বাড়ির ভেতর থেকে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে দুজন পুলিশ সদস্য, এক শিশু ও অন্যজন নারী জঙ্গি।
ঘটনার পরপরই সোয়াতের সদস্যের মাধ্যমে দুই পুলিশ সদস্য ও শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে তাদের একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়। তবে ভেতরে এখনও ওই জঙ্গি সদস্য রয়ে গেছেন বলে জানা গেছে।
এই বিস্ফোরণের পর পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ওই বাড়িটি ঘেরাও করে রেখেছে।
মাহমুদ
বিস্তারিত আসছে.....





