গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮৪২ পিস ইয়াবা, ৫৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২০৫.৫ গ্রাম ৩১১ পুরিয়া হেরোইন, ২১০ বোতল ফেন্সিডিল, ৭২ বোতল বিদেশিমদ ও ৯৬ ক্যান বিয়ার উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে।

এন