রাজধানীর একটি বাসায় আলমারি থেকে আলাউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে লালবাগের দুরিআঙ্গুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লালবাগ থানার এসআই হাবিব জানান, আলাউদ্দিনকে কে বা কারা হত্যা করে লাশ আলমারিতে রেখে দিয়েছিল।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মগের্ পাঠানো হয়েছে।
এআর





