রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬১ গ্রাম ৯২ পুরিয়া হেরোইন, ৯৩০ গ্রাম গাজা, ২৮টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৫ হাজার ৮৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।
এবিএস





