বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

রোববার বিকালে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া।

নোটিসে বিবাদী করা হয়েছে তথ্যমন্ত্রী, তথ্য সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে(বিটিআরসি)।

একলাস উদ্দিন জানান, মঙ্গলবারের মধ্যে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে ব্যবস্থা না নেওয়া হলে বুধবার হাইকোর্টে জনস্বার্থে রিট করা হবে।

ঢাকা, ৩ আগস্ট (টাইমনিউজবিডি.কম) //জেডআই