কেরানিগঞ্জের আলোচিত শিশু পরাগ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ স্থগিত করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সাদেকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন।
আদেশে আদালত বলেন, হাইকোর্টের আদেশ না পাওয়া পর্যন্ত এ মামলার সাক্ষ্য গ্রহণ স্থগিত থাকবে।
এর আগে মামলার আসামি মামুন তার বিরুদ্ধে চার্জ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ৪ (টাইমনিউজবিডি.কম) // জিই
[/b]