ভাঙ্গা চুড়া রাস্তা,অদক্ষ চালকদের হাতে যানবাহন এবং বেপরোয়া গাড়ি চালানো কারণে কমছে না  সড়ক দুর্ঘটনা আর থামছেনা  স্বজন হারাদের বুকফাটা কান্না। আজ রোববার একদিনেই সারাদেশে সড়ক দুর্ঘটনায়  নিহত ২২ জন  এবং আহত প্রায় ৮০ জন।

এরমধ্যে উল্লেখযোগ্য সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় ৮ জন, নাটোরে ৫ জন, ফেনীতে ৩ জন, কুড়িগ্রামে ২ জন, গাইবান্ধায় ১ জন, গাজীপুরে ১ জন, চাঁদপুরে ১ জন ও রংপুরে ১ জনের মৃত্যুর বিষয়টি মিডিয়ায় এসেছে।

জানা যায়, কুমিল্লা : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায়  নিহত ৮ আহত কমপক্ষে ৩২ জন। মিয়ার বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাবউদ্দিন সাংবাদিকদের আরো   জানান, চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকায় আজ ভোর ৫টায় সংঘটিত দুর্ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা নিহত ৭ জনের লাশ ১৯ জনকে অবস্থায় উদ্ধার করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ১ জন জামাল আহম্মেদ সোয়েব (৪৫) চট্টগ্রাম ব্র্যাক ব্যাংক বহদ্দারহাট শাখার কর্মকর্তা।

জেলার চৌদ্দগ্রামের লালবাগ এলাকায় ভোর সোয়া ৪ টার দিয়ে অপর দুর্ঘটনায়  নিহত ১ নারী  আহত হয়েছেন অন্তত ১৩ জন।

নাটোর : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায়  নিহত ৫ আহত  ৩ জন। বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নিকুঞ্জ সরকার জানান, আজ বিকেল ৪টায় ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল সড়কের রাথুড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে  উল্টে যায়। এতে মারা যায়, বড়াইগ্রাম উপজেলার মোড়ের মাহান ফকিরের ছেলে শুকুর ফকির, মেলচা প্রামাণিকের ছেলে লোকমান প্রামাণিক, মোবারকের স্ত্রী মমতাজ বেগম ও পলক।

নাটোর-পাবনা মহাসড়কের আহমেদপুর এলাকায় দুপুর ১ টায় পাবনাগামী একটি বাস বিপরীতমুখী একটি অটোরিকশাকে ধাক্কায় ১ শিশু ঘটনাস্থলেই মারা যায়।

ফেনী : সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকা এলাকায় সকাল সাড়ে ৬টায় বাস খাদে পড়ে  নিহত ৩ আহত ৮জন। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে  ১ জন ও ফেনীর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও  ২ জন নিহত হয়েছেন।

কুড়িগ্রাম : রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের গতকাল শনিবার দিবাগত  রাতে একটি নৈশকোচ ব্যাটারিচালিত ইজিবাইককে চাপাদিলে  ২ জন আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নেয়ার পর  আব্দুল হক ও আব্দুর রহমান মারা যায়। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেমর্গে রয়েছে।

রংপুর : জেলার মিঠাপুকুরের শঠিবাড়ীতে দুপুরে সড়ক দুর্ঘটনায়  নিহত ১জন আহত ৩ হয়েছে।

গাইবান্ধা : সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় নির্মাণ জহির (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় রাহুল (২৫) নামে অপর একজন আহত হয়েছেন। সুন্দরগঞ্জ সড়কের কুপতলা ইউনিয়নের স্কুলের বাজারে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী উপজেলায় সকালে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ ৩ জন আহত হয়েছে।

গাজীপুর : কালিয়াকৈরে নসিমনের চাপায় নিঝুম (২)  শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের পল্লীমঙ্গলে সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কুমারডুগীতে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নাজিরা সুলতানা (৭) নামে এক শিশু নিহত  আহত হয় আরও তিন শিশু ।নিহত শিশু চাঁদপুর শহরের নাজির হোসেনের মেয়ে নাজিয়া সুলতানা (৭)।আহতরা হলেন, নিহতের ছোট বোন তৃষা (২), একই বাড়ির মৃত ইব্রাহিম মিজির মেয়ে খায়রুন আক্তার (৬), কুমারডুগী এলাকার তাজুল ইসলামের ছেলে শাহাদাত (৬)। এরা পরস্পর মামাতো-ফুফাতো ভাইবোন।

বগুড়া : জেলার বারোপুরে রোববার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ২৫ কোচযাত্রী আহত হয়েছেন।আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

একে