বগুড়ার দুপচাচিয়ায় মহলদার পাড়ার একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাই পাওয়ার, হর্স পাওয়ার, জিনসিন, হ্যালোসহ বিভিন্ন কোম্পানির নকল যৌন উত্তেজক পানীয় কারখানা সিলগালা করেছে।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উপজেলা সদরের মহলদারপাড়ার লুদু মহলদারের ছেলে জনি মহলদারের বাড়িতে এ অভিযান চলে।
দুপচাচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন জানান, জনি তার বাড়িতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির উল্লেখিত যৌন উত্তেজক পানীয় তৈরি করে ও বোতলে নকল লেবেল লাগিয়ে তা বাজারজাত করে আসছিল।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





