হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে প্রায় দেড় কেজি সোনাসহ সৌদি আরব থেকে আসা আবদুল হাকিম (৩২) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মোস্তফা জামাল জানান, আবদুল হাকিম গতকাল শুক্রবার দুপুরে সৌদি এয়ার লাইনের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তিনি দাবি করেন, তাঁর লাগেজ খোয়া গেছে।

আজ তিনি তাঁর লাগেজটি সংশ্লিষ্ট বিভাগ লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে বিকেলে নিয়ে যাচ্ছিলেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল স্ক্যান করার সময় তাঁর ট্রলির ভেতর থেকে ১২টি বার উদ্ধার করা হয়। যার ওজন ১৪শ গ্রাম।

মোস্তফা জামালের দাবি, সোনার দাম ৭০ লাখ টাকা। আবদুল হাকিমের পাসপোর্টের তথ্য অনুযায়ী তিনি সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করেন। দুই বছর পর তিনি দেশে ফিরেছেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।

এসএইচ