কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী হোস্টেলে জঙ্গি সন্দেহে অভিযান চালিয়েয়েছে পুলিশ। এসময় জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে তিন ছাত্রীকে আটক করা হয়েছে। তাদেরকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন জানান। বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়েছে।
‘গোপন সংবাদের ভিত্তিতে’ হোস্টেলটিতে অভিযানে যায় র্যাব ও পুলিশ। একটি কক্ষে চার ছাত্রী থাকতেন। তাদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে।
ওই কক্ষ থেকে বেশ কিছু ‘জিহাদি’ বই উদ্ধার করা হয়েছে
এমবিএইচ





