রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (১৪ জুন) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে ৪১ দশমিক ১ গ্রাম হেরোইন, ২১ লিটার দেশি মদ, ৬ হাজার ৮০ পিস ইয়াবা ও ৭ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।

এবিএস