ডে-কেয়ার সেন্টার চালু করছে ঢাকা আইনজীবী সমিতি। সমিতির মহিলা কমনরুম সংলগ্ন স্থানে নির্মাণ করা হচ্ছে ডে-কেয়ার সেন্টারটি। এ মাসেই ডে-কেয়ার সেন্টারটি চালু হবে বলে আশা করছেন ঢাকা বারের নেতারা।
ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট কাজী নজীব উল্লাহ হিরু এ প্রসঙ্গে বলেন, আমাদের বারের সদস্য যেসব মহিলা আইনজীবীর ছোট বাচ্চা থাকার কারণে আদালতে আসতে পারছেন না অথবা স্বামী-স্ত্রী দু’জনেই আইনজীবী তারা এখানে তাদের সন্তানদের রেখে মামলা পরিচালনা করতে পারবেন।
তিনি আরও বলেন, আধুনিক সব সুযোগ-সুবিধা ডে-কেয়ার সেন্টারটিতে থাকবে। প্রাথমিকভাবে ঢাকা বারে কর্মরত একজন আয়াকে ডে-কেয়ারের দায়িত্ব দেয়া হবে।
বাচ্চার সংখ্যা বাড়লে লোকবল বাড়ানো হবে। ঢাকা বারের সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম বলেন, মহিলা আইনজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল ডে-কেয়ার সেন্টার। আমাদের নিজস্ব ভবন না থাকায় তা চালু করা সম্ভব হয়নি। সমিতির নতুন ভবন হওয়ায় তা চালু করা হচ্ছে।
১৮৮৯ সালে ঢাকা আইনজীবী সমিতি প্রতিষ্ঠিত হয়। পুরনো তিনতলা ভবনটি ভেঙে ২০১১ সালে সেখানে ১১ তলাবিশিষ্ট একটি নতুন ভবন তৈরি করা হয়েছে।
গত বছরের ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বারের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ
অপরাধ
ঢাকা বারে ডে-কেয়ার সেন্টার চালু হচ্ছে
ডে-কেয়ার সেন্টার চালু করছে ঢাকা আইনজীবী সমিতি। সমিতির মহিলা কমনরুম সংলগ্ন স্থানে নির্মাণ করা হচ্ছে ডে-কেয়ার সেন্টারটি। এ মাসেই ডে-কেয়ার সেন্টারটি চালু হবে বলে আশা করছেন ঢাকা বারের নেতারা





