রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভজকে ১০ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

এছাড়া সাহেদের প্রধান সহযোগী তরিকুলের ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো: জসিমের আদালতে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ডে চাইলে শুনানি শেষে আদালত সাহেদ ও মাসুদের ১০ দিনই এবং তরিকুলের ৭ দিনের রিমান্ড মঞ্জু করেন।

আজ সকাল ১০টা ২৮মিনিটে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে আদালতে নেওয়া হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ডিবি কার্যালয়ে নেয়া হয়। রাতে ওই কার্যালয়ের হাজতেই রাখা হয় তাকে।

উল্লেখ্য, বুধবার (১৫ জুলাই) সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশে নর্দমার মধ্যে থেকে বোরকা পরা অবস্থায় সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

এমবি