বুধবার (৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঢাকার আদালতে এ আবেদন করেন।

এর আগে গত ১ নভেম্বর দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে বুধবার তাঁকে আবার আদালতে হাজির করা হয়। পরে তদন্তের স্বার্থে তাঁকে আরও সাত দিন জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। পরে এ মামলায় দীপ ও দিশাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

এস