জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র হাসিব হুমায়ূন প্রিন্স হত্যা মামলায় ৭জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক নুরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন,মাহমুদ হাসান রনি,নাফিস মাহমুদ,মিশু,জুয়েল,মোস্তফা কামাল,মিরাজ ও আশরাফুল। এ মামলার আরেক আসামি রাজিয়া বেগমকে ৩ বছরের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মামলর নথি থেকে জানা যায়,হাসিব তার খালুর পরকীয়ায় বাধা দেওয়ায় ২০০৮ সালের ৫ অক্টোবর রূপগঞ্জে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় হাসিবের পিতা কাঞ্চন হোসেন তালুকদার রূপগঞ্জ থানায় ওই বছরের ৬ অক্টোবর একটি মামলা দায়ের করেন।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]