পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ওই ময়না তদন্তে বলা হয়েছে।

উল্লেখ্য, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবিরি) সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি খিজির খানকেগলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

রাজধানীর মধ্যবাড্ডার গোদারাঘাট এলাকায় গতকাল (সোমবার)রাত সাড়ে আটটার দিকে বাসায় ঢুকে তাকে হত্যা করা হয়।

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, মধ্য বাড্ডার জ-১০/১ বাড়ির দ্বিতীয় তলায় ওই খুনের ঘটনা ঘটে। বাড়িটির তিনতলাও তছনছ করে দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে আরও জানা যায়, মধ্যবাড্ডার সাততলা বাড়ির তিনতলায় মোহাম্মদিয়া খানকাহ শরীফের কার্যক্রম চলত। খানকাহ শরীফটির ঢাকা অফিসের দায়িত্বে ছিলেন খিজির খান।তার বেশকিছু মুরিদ রয়েছে।

এর আগে, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের ভাড়া বাড়ির দোতলায় ইসলামী ফ্রন্ট নেতা ও টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

২০১৩ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় পুরান ঢাকার গোপীবাগের আর কে মিশন রোডের ৬৪/৬ নম্বর বাসার দোতলায় ‘আধ্যাত্মিক পীর’ লুৎফর রহমান ফারুক (৬০), তার ছেলে মনির হোসেন (৩০), অনুসারী সাইদুর রহমান (৩০), মজিবর রহমান (৩২), রাসেল (৩০) ও বাসার তত্ত্বাবধায়ক মঞ্জুর আলম ওরফে মঞ্জুকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

কেবি