রাজধানীর বাড্ডা এলাকার তালিকাভুক্ত ছিনতাইকারী সাদ্দাম হোসেনের লাশ দক্ষিণ বাড্ডা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তার লাশ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামরুল ফারুক উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থলে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ছিনতাইকারী গ্রুপের প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বের কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তার (সাদ্দাম হোসেন) শরীরে বেশ কয়েকটি ছুরির আঘাত রয়েছে বলেও জানান ওসি।
সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৫-৭টি ছিনতাইয়ের মামলা রয়েছে।
ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ





