শরীয়তপুর পৌর মেয়র আবদুর রব মুন্সীসহ ১২ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের বিরুদ্ধে অভিযোগ, আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের ৪ কোটি ৫৭ লাখ টাকার জমি জালিয়াতির মাধ্যমে দেড় কোটি টাকায় বিক্রি করে তারা পুরো অর্থ আত্মসাৎ করেছে।

বুধবার শরীয়তপুর জেলার পালং থানায় দুদকের উপ পরিচালক মলয় কুমার সাহা বাদী হয়ে দন্ডবিধি ৪২০/৪৬৮/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নং-৮।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছে আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের জমি ক্রেতা মো. জাহাঙ্গির আলম, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।

ঢাকা, একে, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর