সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

দলীয় ঘোষণায় বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে জামায়াতের প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমকে।

তবে দলটির পক্ষ থেকে এটিকে অনানুষ্ঠানিক ঘোষণা হিসেবে জানানো হয়েছে।

এস